একরাম জুয়েল।।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৬৫৪ জনের নমুনা টেস্ট করে ৬৪ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫৯০ জনের নমুনা টেস্ট রিপোর্ট ‘নেগেটিভ’ আসে।
বুধবার (২৩ জুন) রাতে কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে একদিনে
এই রিপোর্ট প্রকাশ করা হয়। কক্সবাজার মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ শাহজাহান নাজির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, বুধবার শনাক্ত হওয়া ৬৪ জন করোনা রোগীর মধ্যে ১ জন আগে আক্রান্ত হওয়া রোগীর ফলোআপ টেস্ট রিপোর্ট। বাকী নতুন শনাক্ত হওয়া ৬৩ জন রোগীর মধ্যে ১ জন বান্দরবানের রোগী। অবশিষ্ট ৬২ জন সকলেই কক্সবাজারের রোগী। তন্মধ্যে ২২ জন রোহিঙ্গা শরনার্থী।
এযাবৎ (২৩ জুন পর্যন্ত) কক্সবাজার জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ১১ হাজার ৬৭৫ জন। এছাড়া গত ২২ জুন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় মৃত্যুবরণ করেছে ১২২ জন, যেখানে ২১ জন রোহিঙ্গা শরনার্থী।
Leave a Reply