মো.শাহাদত হোছাইন।।
মহেশখালীর হোয়ানক ইউনিয়নে পুলিশ অভিযান চালিয়ে পাঁচটি দেশীয় অস্ত্রসহ একজনকে আটক করেছে।
আটক মাহমুদুল হক (৪২) মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ার মৃত দলিলুর রহমানের ছেলে।
বুধবার (১১আগষ্ট) দুপুর ২টায় মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের জামাল পাড়ায় এ অভিযান চালানো হয়।
মহেশখালীর সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জাহেদুল ইসলাম জানান, ধৃত ব্যক্তির অস্ত্র বেচাবিক্রিতে জড়িত থাকার খবরে বেশ কিছুদিন ধরেই নজরদারি করা হচ্ছিলো। একপর্যায়ে আজ দুপুরে ক্রেতা সেজে অভিযান চালানো হয়। অভিযানে একটি কক্ষের ভেতর কৌশলে পলিথিন মুড়িয়ে লুকানো অবস্থায় দেশীয় তৈরি ৫টি বন্দুক পাওয়া যায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
Leave a Reply