কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ও হোয়ানক ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে কয়েকটি সংঘর্ষের ঘটনায় হয়েছে। হামলা, ভাংচুর ও গোলাগুলি বিনিময়ের ঘটনায় ৩ টি মামলা দায়ের হয়েছে মহেশখালী থানায়।
কুতুবজোম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী এডভোকেট শেখ কামাল ও স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মোশারফ হোসেন খোকনের পক্ষে থেকে পৃথক পৃথক দুইটি মামলা দায়ের করেন।
এ ছাড়াও হোয়ানক ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত হোয়ানক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জোড়াপাতা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মীর কাশেমের গাড়ী ভাংচুরের ঘটনায় কাজল বাদী হয়ে বিএনপি সমর্থিত আনারস প্রতিকের স্বতন্ত্র প্রার্থী এনামুল করিমের ভাই শাহজাহান চৌধুরী, মহসিন চৌধুরী ও রেজাউল করিমের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭/৮ নামে মামলা দায়ের করেন।
বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান এনামুল করিম জানান,পুরো মহেশখালীতে বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী হওয়ায় মিথ্যা নাটক করে নিজেরাই গাড়ী ভাংচুর করে আমার ভাই ও সমর্থকের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে। যাতে আমি নির্বাচন থেকে সরে যাই। আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, নির্বাচন নিয়ে সংঘর্ষ ও ভাংচুরের ঘটনায় কুতুবজোম ও হোয়ানকে পৃথক ৩টি মামলা হয়েছে। আসামীদেরকে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
Leave a Reply