সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
লাশ হয়ে ফিরলেন ঈদগাঁওয়ের দিনমজুর নুর মোহাম্মদ

লাশ হয়ে ফিরলেন ঈদগাঁওয়ের দিনমজুর নুর মোহাম্মদ

সেলিম চৌধুরী।।

কক্সবাজারের ঈদগাঁও থেকে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন নুর মোহাম্মদ।

নিহত নুর মোহাম্মদ ঈদগাঁও থানাধীন পশ্চিম ভাদিতলা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে।

সোমবার (৫ জুলাই) সকালে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বটতলী ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, দিনমজুর নুর মোহাম্মদসহ এলাকার ৮/১০জন মিলে চকরিয়া উপজেলার ডুলাহাজারা বটতলী ধোঁপারকুমে বড়শি দিয়ে রবিবার সকালে মাছ ধরতে যায়। মাছ ধরাকালীন হঠাৎ সে পানিতে পড়ে যায়। পানিতে ডুবে যাওয়া থেকে না উঠলে মাছ ধরতে যাওয়া বন্ধুরা সহ স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে। তার হারিয়ে যাওয়ার ঘটনাটি ঈদগাঁও এলাকায় জানাজানি হয়। পরে ঈদগাঁও ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার বজল আহমেদের নেতৃত্বে ঈদগাঁও থেকে লোকজন গিয়ে ডুলাহাজরা চেয়ারম্যান আমিনের সহযোগিতায় ডুবুরি নিয়ে লাশ খোঁজাখুঁজি করা হয়। অনেক খোঁজাখুঁজির পর ডুবুরীরা মৃত লাশ উদ্ধার করা হয়।

ঈদগাঁও ইউনিয়নের মেম্বার বজল বলেন, খবর পেয়ে লোকজন নিয়ে গিয়ে ডুলাহাজারা চেয়ারম্যান আমিনের সহযোগিতায় ডুবুরির মাধ্যমে লাশ উদ্ধার করে নিয়ে আসি।

চেয়ারম্যান ছৈয়দ আলম জানান, দিনমজুর নুর মোহাম্মদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি আশ্রয়হীন হয়ে পড়েছে । অসহায় পরিবারকে সহযোগিতা করতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM