সোমবার, ০১ Jun ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঘুর্ণিঝড় মোখা’য় লোকজনকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কক্সবাজার শহর ছাত্রলীগ

ঘুর্ণিঝড় মোখা’য় লোকজনকে আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে কক্সবাজার শহর ছাত্রলীগ

বিশেষ প্রতিবেদক।।
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘুর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি থেকে শহরের লোকজনকে বাঁচাতে ও নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে কক্সবাজার শহর ছাত্রলীগ।
জানা গেছে, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেকের নেতৃত্বে অন্ততঃ দুই শতাধিক নেতা-কর্মীদের নিয়ে সেচ্ছাসেবী টীম গঠন করেছে। এই সেচ্ছাসেবী টীম এই দূর্যোগে সার্বিক সহযোগিতা করতে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে পৌরসভার ১নং ওয়ার্ডের সমিতিপাড়া, নাজিরার টেক, কুতুবদিয়া পাড়া ও ২নং ওয়ার্ডের শিল্প এলাকা, নুনিয়ারছড়াসহ শহরের একাধিক ঝুঁকিপুর্ণ এলাকা থেকে তাদের সেচ্ছাসেবী টিম নিয়ে জেলা প্রশাসন ঘোষিত আশ্রয়কেন্দ্রে লোকজনকে পৌঁছে দিতে সক্ষম হয়েছে বলে জানান কক্সবাজার শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক।
হাসান তারেক জানায়, যে সকল পরিবার এই ঘুর্ণিঝড়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছতে সক্ষম নয় এবং তাদের প্রয়োজনীয় আসবাবপত্র ও মালামাল বহন করে পৌঁছে দিচ্ছে শহর ছাত্রলীগের স্বেচ্ছাসেবী টীম। এমনকি সকাল থেকে রাত অবধি জনসাধারণ কে নিরাপদ আশ্রয়স্থলে অবস্থান নিতে নানামুখী প্রচার-প্রচারণাও করে যাচ্ছি। এছাড়া, দুরবর্তী জায়গায় যেখানে গাড়ি চলাচল করেনা, সেখানে সরাসরি শহর ছাত্রলীগের সেচ্ছাসেবী টীম সার্বিক সহযোগিতা দিয়ে আশ্রয়কেন্দ্রে তুলে দিচ্ছে। একইসাথে প্রয়োজনীয় খাবারও সরবরাহ করে যাচ্ছি। এসময় আমাদের সামগ্রিক কাজের খোঁজ-খবর রেখেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান।
হাসান তারেক আরো জানান, ঘুর্ণিঝড় মোখা’র প্রকোপ থেকে বাঁচাতে সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্র মুখী করতে প্রচারণা এবং ভারী মালামাল নিরাপদস্থানে পৌঁছে দিতে উপকূলীয় জনসাধারণের পাশে অতীতের ন্যায় আমরা শহর ছাত্রলীগ আগে থেকেই কার্যক্রম শুরু করি। ইতোমধ্যে কক্সবাজার শহর ছাত্রলীগের সেচ্ছাসেবী টিম শহরের প্রতিটি আশ্রয়কেন্দ্রে কাজ করছে। যদি কারো জরুরি চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের সেচ্ছাসেবী টিম সর্বাত্মক খোঁজ-খবর রাখছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।
এদিকে, শহর ছাত্রলীগের সভাপতি হাসান তারেক নিজ কাঁধে করে অসহায় মানুষের মালামাল বহন করে আশ্রয়স্থলে পৌঁছে দিতে দেখা গেছে। এমন ছবি ফেসবুকে প্রচার হলে এটি সর্বত্র প্রশংসিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM