সোমবার, ০১ Jun ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

শিরোনাম
টেকনাফের হোয়াইক্যংয়ে বিজিবির স্থাপনা নির্মাণ ঘিরে জমি বিরোধের অভিযোগ  কক্সবাজারে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে গুলি শালিকের জিএম মুজিবকে অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের অভিযোগ সিবিআইইউ শিক্ষার্থী মুজিবকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ কক্সবাজার শহরে ২ জনকে ছুরিকাঘাত কুমিল্লায় মাছের গাড়ি ডাকাতির চেষ্টাকালে আটক-২, ৪ জনের বিরুদ্ধে মামলা টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার, খামারের মালিক পলাতক  সভাপতি রশিদের অত্যাচারে পিএমখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের মৃত্যু!  কোস্ট গার্ডের ড্রাইভার পরিচয়ে চাঁদাবাজি করছে ওমর ফারুক রামুতে পুলিশের অভিযানঃ ৩০ হাজার পিস ইয়াবাসহ জিয়া গ্রেফতার 
ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় আহত-১

ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় আহত-১

নুরুল হক সিকদার।।
জমি সংক্রান্ত সালিশি বৈঠক শেষে বাড়ি ফেরার পথে ঈদগাঁওতে প্রতিপক্ষের হামলায় মো. হাকিম নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৫ জুন) বিকাল ৫টার দিকে ঈদঁগাও
মা-মনি হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আহত মোঃ হাকিম (৪৬) স্থানীয় মৃত খলিল আহমদের ছেলে।
আহত মো.হাকিম জানায়, দীর্ঘদিন ধরে তার মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখলের অপচেষ্টা চালিয়ে আসছে স্থানীয় মৃত সুলতান আহমদের ছেলে শামসুল হুদা প্রকাশ গুরা মিয়া, নজরুল ইসলাম, নুরুল ইসলাম প্রকাশ লিপু ও আমিনুল ইসলাম। তাদের সাথে আমার এ নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এই বিরোধ মীমাংসের জন্য উভয়পক্ষের মধ্যে স্থানীয় সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বিচার শেষে বাড়িতে যাওয়ার পথে শামসুল হুদা গং তার উপর পরিকল্পিত ভাবে হামলা করে।
তিনি আরো জানান, হামলাকারীরা দা, ছোরা ও লাঠি দিয়ে হঠাৎ তার উপর ঝাঁপিয়ে পড়ে উপর্যুপরি আঘাত করে। এতে তার শরীরে বিভিন্ন স্থানে মারাত্মকভাবে জখম হয়। পরে স্থানীয়রা তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
 ঈদঁগাও থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম জানান, ঘটনার বিষয়ে তিনি অবগত নয়। অভিযোগ পেলে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা
নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

All rights reserved by © coxnewstoday
Desing & Developed BY MONTAKIM